০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আল্টিমেটামেও সরেনি মহাসড়কপাশের গাছের গুঁড়ি, অতঃপর যৌথবাহিনীর অভিযান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে রাখা গাছের গুঁড়ি সরাতে করাতকল মালিক ও গাছের বেপারীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার পরেও সরানো হয়নি গাছের গুঁড়ি।

ফলে আজ (১ ফেব্রুয়ারি)রবিবার বেলা ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে যৌথবাহিনীর পরিচালনা করা হয়। এতে উপজেলার হারুয়া বাজার থেকে মাইজবাগ বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে রাখা দুই ট্রাকভর্তি গাছের গুঁড়ি আটক করে যৌথবাহিনী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে। এর আগে গত(২৭ জানুয়ারি) করাতকল মালিকদের মহাসড়কের দু’পাশ থেকে গাছের গুঁড়ি সরাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সতর্ক করেছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। কিন্তু এর ৪ দিন পার হলেও কর্ণপাত করেনি করাতকল মালিক ও গাছের বেপারিরা। যে কারণে আজ (১ ফেব্রুয়ারি) ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে বিভিন্ন করাতকল মালিক ও বেপারীদের রাখা দুই ট্রাক গাছের গুঁড়ি আটক করে যৌথবাহিনী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে যোগাযোগব্যবস্থায় যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সে লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, ইলেকটোরাল ইনকোয়্যারি কমিটি,ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন,’আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যোগাযোগব্যবস্থা সচল রাখতে মহাসড়কের দু’পাশ থেকে গাছের গুঁড়ি সরিয়ে নিতে গত ৪ দিন আগে করাতকল মালিক ও গাছের বেপারিদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু এতে করাতকল মালিক ও গাছের বেপারিরা কর্ণপাত করেনি। যে কারণে আজ অভিযান চালিয়ে দুই ট্রাক গাছের গুঁড়ি আটক করা হয়েছে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আল্টিমেটামেও সরেনি মহাসড়কপাশের গাছের গুঁড়ি, অতঃপর যৌথবাহিনীর অভিযান

পোষ্টের সময় : ০৮:৫২:৪২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬