১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমায় বড় জমায়েতের ডাক হাসনাতের

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আজ শুক্রবার বাদ জুমা একটি বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি দলমত নির্বিশেষে সবাইকে সেখানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ সকাল সাড়ে ৮টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে তিনি এই জমায়েতের ডাক দেন। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। বাদ জুমা সেখানে জনসমুদ্র তৈরি হবে। তখনই বোঝা যাবে কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।”

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত ১০টা থেকে যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়, যা এখনো চলমান। শুক্রবার সকাল থেকে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী এতে যোগ দেন।

এনসিপির নেতাকর্মীরা কখনো টানা, কখনো বিরতি দিয়ে যমুনার সামনে স্লোগান দিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সংক্ষিপ্ত বক্তব্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সেই দাবি বিভিন্নভাবে তুলে ধরেছি। কিন্তু আজ ৯ মাস পরেও তা বাস্তবায়ন হয়নি, তাই আবার রাজপথে নামতে হয়েছে।”

এ বিক্ষোভে এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন। রাত একটার পর হেফাজতে ইসলামের নেতাকর্মীরা, দেড়টার দিকে এবি পার্টি, এবং দুইটার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত হন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আ. লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমায় বড় জমায়েতের ডাক হাসনাতের

পোষ্টের সময় : ১২:৪৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫