বাংলাদেশের অর্থনীতি সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়িয়েছে।
তিনি বলেন, কঠিন সময় পার করছিল বাংলাদেশ। তবে দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ে ইউনূস কার্যকর পদক্ষেপ নিয়েছেন। এর ফলে বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে, রিজার্ভ পুনরুদ্ধার শুরু হয়েছে এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর মাধ্যমে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে।
এছাড়া, কর রাজস্ব বৃদ্ধি, ব্যাংক খাত সংস্কার ও আসন্ন নির্বাচনকে বিশ্বাসযোগ্য করার উদ্যোগকেও প্রশংসা করেছে আইএমএফ। জর্জিয়েভা মনে করেন, এসব পদক্ষেপ বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পুনরুদ্ধার ও ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্টাফ রিপোর্টার 
























