০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিশ কেনায় ৪ জন আটক, ১৫ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শুক্রবার (২৪ অক্টোবর) সকালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ কিনে ফেরার পথে চারজনকে আটক করেছে পুলিশ। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে দশ হাজার টাকা ও একজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলার জাজিরা এলাকা থেকে ইলিশ কিনে শুক্রবার সকালে উপজেলার হাসাইল এলাকা দিয়ে ফিরছিলেন চার ব্যক্তি। এ সময় টঙ্গীবাড়ী থানার ওসি মো. সাইফুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের মাছসহ আটক করা হয়।

ওসি সাইফুল আলম বলেন, ‘নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন চার ব্যক্তি। তাদের ১৫০ কেজি ইলিশসহ জব্দ করা হয়। কিছু অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদীতে মাছ শিকার করে তা নদীর পাড়ে বিক্রি করে। তাদের ঠেকাতে শুক্রবার সকালে টঙ্গীবাড়ী থানার কিছু চৌকস পুলিশ অফিসার নিয়ে অভিযান পরিচালনা করি।’

টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসিফ বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ কেনায় চারজনকে আটক করা হয়। পরে তাদের অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া তাদের কাছ থেকে জব্দ করা মাছ উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বুদ্ধিবৃত্তিক পরিকল্পনাই মুক্তির দূত

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইলিশ কেনায় ৪ জন আটক, ১৫ হাজার টাকা জরিমানা

পোষ্টের সময় : ০২:৫৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫