০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইশরাকের সমর্থকদের অবস্থান কর্মসূচিতে অচল নগরভবন

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ১১:৪২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৩৮৮ ভিউ :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ রোববার (১৮ মে) সকাল থেকে নগরভবনের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন ইশরাক হোসেনের শত শত সমর্থক। এতে নগরভবনের সেবা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে।

‘ঢাকাবাসী’ ব্যানারে টানা চতুর্থ দিনের মতো এ কর্মসূচি পালন করছেন তারা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা নগরভবনের সামনে জড়ো হন। তারা ইশরাকের শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদ জানিয়ে নানা স্লোগানে মুখরিত করেন এলাকা।

স্লোগানগুলোর মধ্যে ছিল— ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘তালবাহানা চলবে না’, ‘জনতার মেয়র ইশরাক ভাই’, ‘অবিলম্বে শপথ নিতে হবে’ ইত্যাদি।

এর আগের দিন (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলাটি করা হয়েছিল। শেখ ফজলে নূর তাপস ওই মামলা বন্ধে প্রভাব খাটানোর চেষ্টা করেন। তবে আদালত সব শুনানি শেষে আমাদের পক্ষে রায় দিয়েছেন। এই রায়ের বিরোধিতা আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে এখনও শপথ করানো হয়নি। অথচ শপথের জন্য তারা পুরোপুরি প্রস্তুত।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। তবে চলতি বছরের ২৭ মার্চ এক ট্রাইব্যুনালের রায়ে সেই ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করা হয়। এরপর ২২ এপ্রিল গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইশরাকের সমর্থকদের অবস্থান কর্মসূচিতে অচল নগরভবন

পোষ্টের সময় : ১১:৪২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫