০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামিক বক্তা, খেলোয়াড়, রাজনীতিবিদ: শনিবার ‘মার্চ ফর গাজা’য় আসছেন যারা

  • RA
  • পোষ্টের সময় : ০৯:০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ৪২২ ভিউ :

ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ নামে কর্মসূচি ঘোষণা করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’। এই কর্মসূচিতে বিশাল জনসমাগমের প্রত্যাশা করা হচ্ছে, কারণ এতে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা, খেলোয়াড়, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১০ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী।

তিনি লেখেন, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের একটি বিরল গণজমায়েত এই প্রথম হতে যাচ্ছে, যেখানে সকল মত-পথের মানুষ একত্রিত হবেন আগামী শনিবার (১২ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে। ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, এই আয়োজনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, হেফাজতে ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, তাবলিগ জামাত, আহলে হাদিস, হাইয়াতুল উলইয়া, বেফাক, দারুন্নাজাত মাদ্রাসা, খেলাফত মজলিশ ও খেলাফত আন্দোলনের মতো বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠন এবং বিশিষ্টজনেরা অংশ নিচ্ছেন।

এছাড়া যাঁরা উপস্থিত থাকবেন তাদের মধ্যে রয়েছেন—বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক, ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, শায়খ আহমাদুল্লাহ, মামুনুল হক, সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, ড. আবুল কালাম আজাদ বাশার, প্রফেসর মোখতার আহমাদ, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মাহমুদুল হাসান সোহাগ, আয়মান সাদিক, হাসনাত আবদুল্লাহ, আরজে কিবরিয়া, কবি মুহিব খান, এবং লতিফুল ইসলাম শিবলীর মতো বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখ।

সবশেষে তিনি সবার প্রতি আহ্বান জানান—মানবতার পাশে দাঁড়াতে ওইদিন যেন সবাই সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত থাকেন। পাশাপাশি আশপাশের মানুষকে অংশ নিতে উৎসাহিত করার অনুরোধ করেন এবং সন্তানদেরও সঙ্গে আনার পরামর্শ দেন, যাতে তারাও পবিত্র ভূমির নিপীড়িত মানুষের বেদনা সম্পর্কে জানতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইসলামিক বক্তা, খেলোয়াড়, রাজনীতিবিদ: শনিবার ‘মার্চ ফর গাজা’য় আসছেন যারা

পোষ্টের সময় : ০৯:০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫