১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামি ব্যাংকের চাকরিচ্যুত ১৮ কর্মকর্তার পাশে বিএনপি’র যুগ্ম মহাসচিব প্রিন্স

জামায়াতে ইসলামীকে মাসিক চাঁদা (ইয়ানত) না দেওয়ায় ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার ১৮ কর্মকর্তার চাকরিচ্যুত ঘটনায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় চাকরি হারিয়ে বর্তমানে ভুক্তভোগীরা মানবেতন জীবন যাপন করছে বলে জানা যায়।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে হালূয়াঘাট উপজেলার বিএনপি কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঙ্গে চাকরিচ্যুতরা দেখা করে সহযোগিতা কামনা করেন।

এ সময় এমরান সালেহ প্রিন্স ধৈর্য্য সহকারে তাদের কথা শোনেন এবং বিষয়টি দলের নীতিনির্ধারনী মহলের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।

চাকরিচ্যুতদের বরাদ দিয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে ভুক্তভোগীরা ইসলামী ব্যাংকে চাকুরীতে প্রবেশ করলেও বর্তমান জামায়াত প্রভাবিত কর্তৃপক্ষ সম্পূর্ণ রাজনৈতিক কারণে তাদেরকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করেছে। জামায়াতে ইসলামীকে মাসিক চাদা (ইয়ানত) দিতে অস্বীকৃতি জানানোয় তাদেরকে কালো তালিকাভুক্ত করে চাকুরিচ্যুত করা হয়। চাকুরিচ্যুত হয়ে বর্তমানে তারা মানবেতর অবস্থায় হতাশাগ্রস্থ হয়ে অসহায় জীবন যাপন করছে।

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর প্রমূখ উপস্থিত ছিলেন।

এদিকে চাকরিচ্যুতরা আগামী নির্বাচনে ময়মনসিংহ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে পূর্ণ সমর্থন ব্যক্ত করে ফুলেল শুভেচ্ছা জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হাম নিয়ন্ত্রণে আসতে দুই-তিন মাস লাগবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইসলামি ব্যাংকের চাকরিচ্যুত ১৮ কর্মকর্তার পাশে বিএনপি’র যুগ্ম মহাসচিব প্রিন্স

পোষ্টের সময় : ০৪:৪১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫