১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি করে না: গোলাম মাওলা ভুঁইয়া

ইসলাম প্রতিষ্ঠাকে ইবাদত মনে করে রাজনীতি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ–ক্ষমতার মোহ নয়, নীতি ও আদর্শই তাদের চালিকাশক্তি–এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি গোলাম মাওলা ভুঁইয়া।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ফুলপুর উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন মুফতি গোলাম মাওলা ভুঁইয়া। তিনি বলেন, “আমরা ক্ষমতার রাজনীতি করি না; নীতি ও আদর্শের রাজনীতি করি। তাই আমাদের নেতাকর্মীদের মাঝে কোনো হতাশা নেই। ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি করে না।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ইসলামী ঐক্যজোটের বাইরে থেকে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, জোটভুক্ত শরিক দলগুলোর মধ্যে আদর্শিক ও কৌশলগত ভিন্নতা রয়েছে। পাশাপাশি ‘এক বক্স নীতি’ ভেস্তে যাওয়ার পেছনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অতিমাত্রায় রাজনৈতিক উচ্চাভিলাষ ও একচ্ছত্র আধিপত্যের মনোভাব দায়ী বলে অভিযোগ করেন তিনি। এসব বাস্তবতা বিবেচনায় নিয়েই ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল লেখনীর মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও এগিয়ে যাবে–এটাই তাদের প্রত্যাশা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সাংবাদিকদের সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি। সাংবাদিকদের ‘জাতির বিবেক’ আখ্যা দিয়ে তাদের ভূয়সী প্রশংসাও করেন মুফতি গোলাম মাওলা ভুঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা প্রিন্সিপাল একেএম জালাল উদ্দিন, সহ-সভাপতি গোলাম শফি ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি সাকিবুল হাসান মুজাহিদ, প্রচার সম্পাদক মোবারক হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইলিয়াস শরিফ। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শামসুল হুদা, সহ-সভাপতি জুনাঈদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আনসারী এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ মুস্তাক্বীম আল মান্নান, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

অভিবাসন সংক্রান্ত অপরাধে মালয়েশিয়ায় ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি করে না: গোলাম মাওলা ভুঁইয়া

পোষ্টের সময় : ০৫:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬