১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের পর বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

ময়মনসিংহে ট্রেনের ছাঁদ থেকে দুই বগির মাঝখানে পড়ে রুবেল মিয়া (৩২) নামে যুবকের মৃত্যু হয়েছে।

নিহত রুবেল জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দপরপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। সে ঢাকায় দেয়াল ঘড়ির কারখানায় কাজ করতেন।

শনিবার (৩০ মে) সকাল ১২ টার দিকে নগরীর সানকিপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ট্রেনের ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি নগরীর সানকিপাড়া এলাকায় পৌছলে অসাবধানতাবশত ট্রেনের দুই বগির মাঝখানে পড়ে যায। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করা হয়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, নিহত রুবেল ঢাকার একটি দেয়াল ঘড়ির কারখানায় কাজ করতেন। ঈদের আগে ছুটি না পাওয়ায় ঈদের দুইদিন পর ছুটিতে সে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ট্রেনের ছাঁদ থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা থানায় আসছে। স্বজনদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, প্রতিনিয়ত ট্রেনের ছাঁদ থেকে পড়ে যাত্রীরা মারা যাচ্ছে,আহত হচ্ছে। কমলাপুর থেকে ট্রেন ছাড়ার সময় ছাঁদে যেন কেউ না উঠতে পারে, বিষয়টি নিশ্চিত করা হয়। তারপরেও যাত্রীরা ট্রেনের ছাঁদে উঠে। আমরা সবসময় চেষ্টা করি, যাত্রীরা যেন ট্রেনের ছাঁদে উঠে। এর দায় তো আইনশৃঙ্খলা বাহিনীর না। আমরা আমাদের জায়গা থেকে যাত্রীদের সতর্ক করে যাচ্ছি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ময়মনসিংহ দক্ষিণ ছাত্রদলের দোয়া মাহফিল

ময়মনসিংহে পিকআপের সাথে সিএনজির সংঘর্ষে বাবা ছেলের মৃত্যু

30 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈদের পর বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

পোষ্টের সময় : ০৬:০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬