০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে ২ হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী মুরাদ

জামালপুরের বকশীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২ হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি লুঙ্গী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ ) বকশীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোরাদুজ্জামান মোরাদের উদ্যোগে তার নিজ বাড়িতে এসব বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মানিক সওদাগর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদত জাহিদুল ইসলাম প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক জনাব জাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোরাদুজ্জামান মোরাদ বলেন, আমি প্রতি বছরই অসহায়দের মাঝে শীতবস্ত্র ও ঈদ উপহার দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় এবারও বিতরণ করেছি। আগামী দিনেও বাট্টাজোড় ইউনিয়নবাসীর সুখে, দুঃখে তাদের পাশে থাকব।

ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

ইয়াবার বিরুদ্ধে পুলিশের অভিযান, ফুলপুরে আটক ১ 

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে ২ হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী মুরাদ

পোষ্টের সময় : ০৭:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬