০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

গাজীপুরের টিএনটি এলাকার মসজিদের পেশ ইমাম ও খতিব মুহিবুল্লাহ মাদানিকে অপহরণ, আইনজীবী আলিফ হত্যা এবং সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সঙ্গবদ্ধ ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ এনে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ শাখার আয়োজনে জুমার নামাজ শেষে ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ পৌর শহরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক হয়ে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশ করে।

সমাবেশে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আজিজী, ইসলামি আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, দপ্তর সম্পাদক ও ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের ইমাম মুফতি আহসানুল্লাহ কাসেমী, ঈশ্বরগঞ্জ মারকাজ মসজিদের ইমাম মাওলানা যাইনুল আবেদীন জমিরী,হাফেজ সাইদুর রহমান,আব্দুল্লাহ আল মামুন,বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাসানুর রহমান সজিব সহ আরও অনেকে অংশ নেন।

সমাবেশে বক্তারা ইস্কনকে একটি “উগ্র হিন্দুত্ববাদী ও সন্ত্রাসী সংগঠন” আখ্যা দিয়ে সংগঠনটি দ্রুত নিষিদ্ধ করার দাবি জানান।

এসময় তারা আরও বলেন,’ইসকন স্বৈরচারের সঙ্গী হয়ে বিগত সময়ে মুসলমানদের ওপর নানা অত্যাচার,নির্যাতন,হত্যা, ধর্ষণ ও গুম করেছে।তাই ইস্কনের মতো উগ্র জঙ্গি সংগঠনকে আইনের আওতায় আনতে হবে। এই ইসকন গাজীপুরের টিএনটি এলাকার মসজিদের পেশ ইমাম ও খতিব মুহিবুল্লাহ মাদানিকে অপহরণ করেছে,এ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, সারাদেশে ব্যাপক আকারে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে,দেশের বিভিন্ন স্থানে ইসলামী নেতৃবৃন্দ ও ইমাম-খতিবদের উপর হামলা চালিয়েছে। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, সরকার যেন এই সন্ত্রাসী সংগঠনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে।

বক্তারা আরও বলেন, দেশে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ইস্কন নিষিদ্ধ ঘোষণা করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বুদ্ধিবৃত্তিক পরিকল্পনাই মুক্তির দূত

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

পোষ্টের সময় : ০৩:১৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫