০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে গলাকেটে যুবক হত্যা, মামাতো ভাইসহ গ্রেফতার ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মো. রাকিবুল হাসান (১৮) নামে এক তরুণকে গলাকেটে ও এলোপাথাড়ি কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে মামাতো ভাই জুবায়ের হাসান (১৯) ও নিহত রাকিবের বন্ধু কাউসার আহমেদকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) বিকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে রাকিবের বাবা আব্দুস ছালাম বাদী হয়ে হত্যায় জড়িত থাকার সন্দেহে জুবায়ের হাসান ও কাউসার আহমেদকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

কাউসার আহমেদ ওই গ্রামের হাটুলিয়া গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে ও জুবায়ের হানিফ খান পাঠানের ছেলে।

এর আগে গতকাল (১০ জুলাই) বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোহাগি ইউনিয়নের হাটুলিয়া গ্রাম থেকে নিহত রাকিবের লাশ উদ্ধার করে পুলিশ সে ওই গ্রামের আব্দুস সালামের ছেলে।

হত্যার কারণ হিসেবে প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, বন্ধুদের সাথে কোন বিষয়ে ঝামেলার কারণে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।

নিহত রাকিবের পরিবার সূত্রে জানা গেছে, খাটের বিছানায় পড়ে ছিল রাকিবের রক্তাক্ত নিথরদেহ। বিছানার পাশের দেয়ালে লেগে আছে রক্তের দাগ। মুখে চাপা দেওয়া ছিল একটি বালিশ। বালিশ সরাতেই মিলে রাকিবের গলাকাটা মরদেহ। মুখ, ঘাড় ও কপালেও জখমের চিহ্ন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিবুল হাসান বাড়িতে একাই থাকতো। ২০২৩ সালে স্থানীয় হাটুলিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দেওয়ার পর আর লেখাপড়া করেনি রাকিব। মা রুবিনা আক্তার ও ১০ বছর বয়সী রাকিবুলের ছোট ভাই শাকিলকে নিয়ে তার বাবা আব্দুস সালাম নরসিংদী থাকে। সেখানে একটি গরুর খামার দেখাশোনার কাজ করেন রাকিবের বাবা-মা।

রাকিবুল হাসানের বাবা আব্দুস ছালাম বলেন, ‘ভাগিনা জুবায়ের ও রাকিবের বন্ধু কাউসারসহ আরও কয়েকজন এই হত্যার সঙ্গে জড়িত আছে বলে সন্দেহ হচ্ছে। কারণ ওরা কয়েকজন সবসময়ই একসাথে থাকত। কিন্তু কি কারণে এভাবে আমার ছেলেকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত করে বলতে পারছি না।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, হত্যার ঘটনায় রাকিবের বাবা বাদী ভাগিনা জুবায়ের ও রাকিবের বন্ধু কাউসারের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। তাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে গলাকেটে যুবক হত্যা, মামাতো ভাইসহ গ্রেফতার ২

পোষ্টের সময় : ১১:০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫