ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ চালিয়ে উপজেলার আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ও আঠারবাড়ী ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক শাহরিয়ার আবীর জয়(২৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ(২ নভেম্বর) রবিবার বিকেলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা জয়কে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার আঠারবাড়ী রায়ের বাজার থেকে জয়কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,ছাত্রলীগ নেতা জয়ের বাড়ি উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামে। সে ওই গ্রামের প্রয়াত দানাই মিয়ার ছেলে।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,’বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা শাহরিয়ার আবীর জয়কে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।





















