০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে ধানের শীষের জনসভায় মানুষের ঢল, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ঈশ্বরগঞ্জে উত্তাপ বেড়েছে ধানের শীষের পক্ষে। ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নির্বাচনী জনসভাগুলোতে উপচেপড়া মানুষের ঢল নামায় পুরো উপজেলায় আলোচনা তৈরি হয়েছে।

(০৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার উপজেলার সোহাগী, সরিষা ও আঠারবাড়ি ইউনিয়নে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় হাজার হাজার নারী–পুরুষ ভোটারের উপস্থিতিতে রূপ নেয় জনসমুদ্রে। বিভিন্ন গ্রাম থেকে মিছিল নিয়ে দলে দলে মানুষ অংশ নেন নির্বাচনী জনসভায়। এসময় সাধারণ মানুষের পাশাপাশি উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসব জনসভায় উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ‘আপনাদের মূল্যবান ভোটে যদি এমপি হতে পারি, তবে ঈশ্বরগঞ্জের রাস্তাঘাট, ব্রিজ–কালভার্ট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নই হবে আমার প্রথম অঙ্গীকার। এ ছাড়া বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিতেও সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।’ এদিকে জনসভাগুলোতে মানুষের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বসিত অংশগ্রহণ বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য ও উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

অভিবাসন সংক্রান্ত অপরাধে মালয়েশিয়ায় ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে ধানের শীষের জনসভায় মানুষের ঢল, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

পোষ্টের সময় : ০৮:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬