০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।

”অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ(১৮ আগস্ট) রবিবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও সফল মৎস্যচাষীদের মাঝে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের চত্বর থেকে বর্ণাঢ্য একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষী হিসেবে তিনজনকে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সানজিদা রহমান। এসময় আরও বক্তব্য রাখেন-ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও মৎস্যচাষীরা।

শেষে উপজেলা পরিষদের পুকুরে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন সানজিদা ইউএনও রহমান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন 

পোষ্টের সময় : ০৩:৪২:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫