০৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার: বাবার দাবি হত্যা, মা বলছেন পুকুরে ডুবে মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আরিফুর রহমান আবির(৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ(১২ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার বড়হিত ইউনিয়নের নওপাড়া গ্রামে শিশুর নানার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করেছে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। নিহত শিশুর বাড়ি ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামে। সে একই গ্রামের মো. লিটন মিয়ার ছেলে।

নিহত শিশুর বাবা লিটন মিয়া বলেন,’ গত কয়েকমাস ধরে আমার স্ত্রী পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে। এনিয়ে আমার সাথে অনেক বাকবিতণ্ডা হয়েছে এবং সামাজিকভাবে একাধিকবার সালিশ করা হয়েছে। তবুও সংশোধন হয়নি আমার স্ত্রীর। সে প্রায় সময়েই আমাকে বলতো-তোর ছেলেকে আমি মেরে ফেলে ফেলবো। আজ তাই করেছে,আমার সন্দেহ ছেলেকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে হত্যা করে তার পরকীয়ার পথ উন্মুক্ত করেছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমার ছেলে হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

শিশুর মা মিতু আক্তার(৩০) বলেন,’ছেলে আমার সাথে ঘরেই ছিল। আনুমানিক বেলা পৌনে ১২ টার দিকে আমি ওয়াশরুমে ঢুকতেই আবির তার খেলনা গাড়ি নিয়ে খেলতে বের হয়। পরে আমি ওয়াশরুম থেকে বের হয়ে আবিরকে খোঁজতে খোঁজতে বাড়ির পাশের পুকুরঘাটে গিয়ে দেখি ছেলের খেলনাগাড়ি পড়ে আছে,কিন্তু ছেলে নেই। এতে সন্দেহ হলে পুকুরের পানিতে নেমে ডুবন্ত আবিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে মৃত অবস্থায় আমাদের কাছে নিয়ে আসে স্বজনরা।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,’খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও এব্যাপারে অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার: বাবার দাবি হত্যা, মা বলছেন পুকুরে ডুবে মৃত্যু

পোষ্টের সময় : ১০:২৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫