১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে সড়কপাশের গুঁড়ি সরাতে করাতকল মালিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে রাখা গাছের গুঁড়ি সরাতে করাতকল মালিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল।

আজ(২৭ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে  ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে গড়ে ওঠা বিভিন্ন করাতকল মালিকদের এ নির্দেশনা দেন যৌথবাহিনীর দলটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে যোগাযোগব্যবস্থায় যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সে লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। করাতকল মালিকদের সতর্কতাকালে উপস্থিত ছিলেন ইলেকটোরাল ইনকোয়্যারি কমিটি,ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম,তদন্ত ওসি প্রজিত কুমার দাস ও সেনাবাহিনীর একটি দল।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন,’আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যোগাযোগব্যবস্থা সচল রাখতে মহাসড়কের পাশ থেকে গাছের গুঁড়ি সরিয়ে নিতে করাতকল মালিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। যদি ২৪ ঘণ্টার মধ্যে মহাসড়কের পাশ থেকে গাছের গুঁড়ি সরানো না হয় তাহলে বিধি মোতাবেক কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

১৫ আগস্ট ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের বাড়তি নিরাপত্তা, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

বকশীগঞ্জে ব্রিজের এপ্রোচ ধসে বন্ধ ভারী যান চলাচল, মেরামতে উপজেলা প্রশাসন

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে সড়কপাশের গুঁড়ি সরাতে করাতকল মালিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

পোষ্টের সময় : ০২:০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬