০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জ পৌর আ.লীগ সভাপতি সাবেক মেয়র হাবিবুর রহমান গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ময়মনসিংহ নগরীর নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ (১২ আগস্ট) মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ময়মনসিংহ জেলা আওয়ামী লীগেরও সাবেক সদস্য ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোডের স্কাইমুন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, তাঁর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় নতুন কোনো মামলা নেই। তবে পুরোনো মামলাগুলোতে সংশ্লিষ্টতা আছে কি না, তা যাচাই করা হচ্ছে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেখানে তাঁর নাম যুক্ত করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জ পৌর আ.লীগ সভাপতি সাবেক মেয়র হাবিবুর রহমান গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৫:০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫