ময়মনসিংহের ফুলপুর উপজেলার ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ কর্মসূচির উদ্যোগে “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ এপ্রিল ২০২৬) উপজেলার আজমপুর এলাকায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সেলিম উর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার (ফিল্ড অ্যান্ড ক্রপ) মো. জহুরুল ইসলাম এবং রিজিওনাল সেলস ম্যানেজার (ভেজিটেবল অ্যান্ড বায়োপেস্টিসাইড), ময়মনসিংহ-১। এছাড়াও উপস্থিত ছিলেন টেরিটোরি সেলস অফিসার ময়মনসিংহ-১ কৃষিবিদ রাগিব রায়হান মিঠু, মনিটরিং অফিসার কৃষিবিদ রুবেল মিয়া,
কর্মশালায় অত্র অঞ্চলের ৫০ জন মডেল কৃষক ও ১০ জন রিটেইলার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এতে বক্তারা উত্তম কৃষি পদ্ধতির প্রয়োগের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি, সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে মানসম্মত ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যকর প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কর্মশালার শেষ পর্বে অংশগ্রহণকারীদের সঙ্গে প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নিরাপদ খাদ্য উৎপাদনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফুলপুরের টেরিটোরি সেলস অফিসার সুব্রত বারই।
স্টাফ রিপোর্টার 





















