বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৫ জনই শিশু—এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য দেন। তিনি জানান, নিহত অন্য দুজনের একজন হলেন বিমানটির পাইলট, অপরজন স্কুলের এক শিক্ষিকা।
দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে উল্লেখ করে ডা. সায়েদুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৭৮ জন আহত অবস্থায় ভর্তি রয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।’ তিনি আরও জানান, বার্ন ইউনিটে দুজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
স্টাফ রিপোর্টার 





















