০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এক ট্রাকের পেছনে অন্য ট্রাকের ধাক্কা, ত্রিশালে চালক-হেলপার নিহত

ময়মনসিংহের ত্রিশালে মালবাহী ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় দুটি ট্রাকই উল্টে গেছে। এতে চালক ও সহকারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর বড়পুকুর পাড় জামে মসজিদ-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চালক মো. আল-আমীন (২৮) ও চালকের সহকারী মো. রাশেদ (৩০)।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাশেদ আহমেদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার শিকার চালক ও তার সহকারীকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু এর আগেই তাদের মৃত্যু হয়।

ত্রিশাল উপজেলা ফায়ার সার্ভিসের সদস্য মো. আনিসুর রহমান বলেন, ময়মনসিংহগামী মালবাহী একটি ট্রাককে অপর একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে ট্রাক দুটি উল্টে পড়ে যায়। এতে একটি ট্রাকের অজ্ঞাত চালক ও হেলপার গুরুতর আহত হয়। এ ঘটনায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বুদ্ধিবৃত্তিক পরিকল্পনাই মুক্তির দূত

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

এক ট্রাকের পেছনে অন্য ট্রাকের ধাক্কা, ত্রিশালে চালক-হেলপার নিহত

পোষ্টের সময় : ১০:৫৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫