ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে একদিনে ১,৬৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। অভিযান চলেছে গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত।
গ্রেপ্তারদের মধ্যে ১,১২২ জন বিভিন্ন মামলার এবং ৫১০ জন বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় একনলা বন্দুক, দুটি গুলির খোসা, দুটি তরবারি, চারটি চাপাতি, তিনটি কিরিচ, একটি রামদা এবং একটি ছুরি।
পুলিশের এই অভিযান অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত হয়েছে। গত কয়েকদিনে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা ক্রমবর্ধমান হয়েছে।
স্টাফ রিপোর্টার 






















