০২:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি হবে ৪৫ দিনের মধ্যে: ইসি

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ১১:৪২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯৯ ভিউ :

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এনআইডি অনুবিভাগের সকল পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এই নির্দেশনা দেয় সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানান, নাগরিকরা এনআইডি সংশোধনের আবেদন করলে এখন থেকে আর ফেলে রাখার সুযোগ থাকল না। যত জটিল আবেদনই হোক না কেনো তা ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করে দিতে হবে। এছাড়া সংশোধনের ক্ষেত্রে নিবন্ধন ফরম-২ কে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে এই কার্যক্রম পরিচালনা করতে হবে।

এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো.সাইফুল ইসলাম বলেন, জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করা এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ফরম-২ কে আদর্শ হিসেবে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত প্রদান করা জন্য বলা হয়েছে।

ইসি বর্তমানে ৬টি ক্যাটাগরিতে আবেদন নিষ্পত্তি করে থাকে। ক-১ ক্যাটাগরি সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা, ক ক্যাটাগরি উপজেলা নির্বাচন কর্মকর্তা। খ-১ ক্যাটাগরি অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, খ ক্যাটাগরি নিষ্পত্তি করেন জেলা নির্বাচন কর্মকর্তা। গ ক্যাটাগরি নিষ্পত্তি করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আর সবচেয়ে জটিল ঘ ক্যাটাগরি নিষ্পত্তি করে থাকেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এবং এসব সংশোধন আবেদনের ক্যাটাগরি নির্ধারণের দায়িত্বে থাকেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা।

২০১৪ সাল থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৭ লাখ ২৯ হাজার ১৩২টি আবেদনের মধ্যে ৫৬ লাখ ৪১ হাজার ৪৯১টি আবেদন নিষ্পত্তি করেছে ইসি।

এ বিষয়ে মাসিক সমন্বয় সভায় এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মাধ্যমে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৭ লাখ ২৯ হাজার ১৩২টি সংশোধনের আবেদন দাখিল করা হয়েছে। এর মধ্যে ৫৬ লাখ ৪১ হাজার ৪৯১টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। বর্তমান পেন্ডিং আবেদনের সংখ্যা ৮৭ হাজার ৬৪১টি। এগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে।

সবশেষ ভোটার তালিকা অনুযায়ী দেশে এখন ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন ও নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। হিজড়া ১২৩০ জন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি হবে ৪৫ দিনের মধ্যে: ইসি

পোষ্টের সময় : ১১:৪২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫