০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এফএসএমএম ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এফএসএমএম(FSMM) ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে অর্ধশতাধিক এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।

আজ (৭ জানুয়ারি) বুধবার বিকালে নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের ডঃ মকবুল হোসেন এতিমখানায় ৫০ জন এতিম শিশুর মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিশুদের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন এফএসএমএম সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক শেখ আমজাদ আলী।

এ সময় তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীত মৌসুমে তাদের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আমরা সব সময় এতিম বাচ্চাদের পাশে থাকতে চাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-সাইফুল ইসলাম, লায়ন সৈয়দ মোশাররফ সরকার, মারুফ আহমেদ, আয়েশ উদ্দিন ভূইয়া, শফিকুল ইসলাম, মিজানুর রহমান, মোমিন আসলাম ও রাব্বি।

সৈয়দ মোশাররফ সরকার বলেন,আজ আমি এই এতিম বাচ্চাদের দেখে শিহরিত হয়েছি। একটা এতিম বাচ্চার হামনাত শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি। আল্লাহ যতদিন আমাকে হায়াত দান করবে আমি এতিম বাচ্চাদের পাশে থাকব। অনুষ্ঠান শেষে এতিমখানার কর্তৃপক্ষ এফএসএমএম ওয়েলফেয়ার অর্গানাইজেশনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ভারতে আকস্মিক বন্যায় ৫ সেনা নিখোঁজ

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

এফএসএমএম ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পোষ্টের সময় : ১০:৩৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬