১২:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার রাজনৈতিক কারণে গণহারে পাস ও জিপিএ-৫ বাড়ানোর সিদ্ধান্ত ছিল না: প্রিন্স 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিগতদিনের মতো এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় রাজনৈতিক কারণে গণহারে পাস ও জিপিএ-৫ বাড়ানোর মতো সিদ্ধান্ত ছিল না। যেকারণে এবছর পাশের হার কম এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যাও কমেছে। তবে এবার শিক্ষার্থীদের প্রকৃত মেধা মূল্যায়িত হয়েছে।

কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, “তোমরাই জাতির ভবিষ্যৎ। আলোকিত সমাজ ও দেশ গড়তে আলোকিত মানুষ চাই। তোমরাই অলোকিত মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলো। তোমাদের হাত ধরেই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

আজ(১৪ সেপ্টেম্বর) রবিবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ঈশ্বরগঞ্জ পৌর শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে ২০২৫ সালের এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২০৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি দিয়েছে ‘মাজেদ বাবু ফাউন্ডেশন’।

এদিন সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। সকাল ১০টার আগেই মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শিক্ষার্থীদের করতালি, হাসি–আনন্দ আর উচ্ছ্বাসে চারদিক হয়ে ওঠে প্রাণবন্ত। সন্তানদের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকেরাও আনন্দে মেতে ওঠেন। অনুষ্ঠানে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাজেদ বাবু ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ সাসিবুল হাসান চৌধুরী। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশিদ, শরিফ আবেদীন জায়েদী, পৌর বিএনপির সদস্যসচিব নূরে আলম জিকুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, উপবৃত্তি ও উপহার তুলে দেন অতিথিরা। পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আয়োজন সমাপ্তি করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

এবার রাজনৈতিক কারণে গণহারে পাস ও জিপিএ-৫ বাড়ানোর সিদ্ধান্ত ছিল না: প্রিন্স 

পোষ্টের সময় : ০৮:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫