০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি মাজেদ বাবুর উদ্যোগে সুলভ মুল্যে গরুর মাংস বিক্রয় কার্যক্রমের উদ্ভোধন

পবিত্র রমজান মাসকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

সোমবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে মাংসের পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও সুলভ মূল্যে সরবরাহের পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশে এমপি মাজেদ বাবু বলেন, “উপজেলা প্রশাসন, বাজার কমিটি ও আমরা জনপ্রতিনিধিরা সবাই মিলে মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, তবে সামর্থ্য অনুযায়ী সবার পাশে থাকার চেষ্টা করব। সবাই সুশৃঙ্খলভাবে মাংস সংগ্রহ করবেন এবং এ ধরনের উদ্যোগ সফল করতে সহযোগিতা করবেন।”

তিনি আরও বলেন, “রাজনীতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য হওয়া উচিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ঈশ্বরগঞ্জের কোনো পরিবার যেন রমজানে মাংসের স্বাদ থেকে বঞ্চিত না হয়—সেই লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

বিদ্যুৎ সাশ্রয়ে সৌরশক্তি: বাংলাদেশে রয়েছে অপার সম্ভাবনা

12 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

এমপি মাজেদ বাবুর উদ্যোগে সুলভ মুল্যে গরুর মাংস বিক্রয় কার্যক্রমের উদ্ভোধন

পোষ্টের সময় : ০৬:৩৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬