০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় এসএসসি গনিত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা, শিক্ষার্থীদের ক্ষোভ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষা-২০২৬-এর গণিত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

রোববার (৩ মে) অনুষ্ঠিত গণিত পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, নির্ধারিত নিয়ম অনুযায়ী ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকলেও তাদের তা ব্যবহার করতে দেওয়া হয়নি। এতে তারা ভোগান্তিতে পড়েছেন বলে দাবি করেন এবং দ্রুত বিষয়টির সমাধান চান।

পরীক্ষা কেন্দ্রের হল সুপার মো. কামরুজ্জামান বলেন, পরীক্ষা শুরুর প্রায় ২৩ মিনিট পর কেন্দ্রের ট্যাগ অফিসার, সহকারী কৃষি কর্মকর্তা বরুন কুমার রায় শিক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার থেকে বিরত থাকতে নির্দেশ দেন।

তবে এ বিষয়ে ট্যাগ অফিসার বরুন কুমার রায়ের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা আক্তার এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম বলেন, “ক্যালকুলেটর ব্যবহার নিয়ে সৃষ্ট সমস্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় এসএসসি গনিত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা, শিক্ষার্থীদের ক্ষোভ

পোষ্টের সময় : ০৮:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬