০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঐক্যবদ্ধ জনশক্তিই পারে আলোকিত হালুয়াঘাট-ধোবাউড়া গড়তে – সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “তারেক রহমান জনগণের আশা-ভরসার প্রতিচ্ছবি। তাঁর দূরদর্শিতা, কৌশল ও আধুনিক রাজনীতি জাতীয় পর্যায়ে নতুন পথ তৈরি করেছে।” তিনি তৃণমূলের আস্থার প্রতীক তারেক রহমানের ওপর আস্থা রেখে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

শনিবার বিকেলে হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের ঘাঁসিগাঁও বাজারে গণসংযোগ শেষে পথসভায় তিনি এ বক্তব্য দেন। এর আগে তিনি বিএনপি’র ৩১ দফা, জনকল্যাণমূলক ভবিষ্যৎ পরিকল্পনা এবং ধোবাউড়া ও হালুয়াঘাটের উন্নয়ন ভিত্তিক নিজস্ব কর্মসূচি-সংবলিত লিফলেট বিতরণ করেন। বিপুল জনসমাগমে পথসভাটি জনসমাবেশে রূপ নেয়।

এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে উন্নয়নকে দলীয়করণ নয়, সর্বজনীন ও সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করাই তাদের অঙ্গীকার। দীর্ঘ অবহেলায় হালুয়াঘাট ও ধোবাউড়া পিছিয়ে পড়া জনপদে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দারিদ্র্য, বেকারত্ব ও হতাশা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। এ অবস্থার অবসান জরুরি।

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের অবসানের পর দেশ নতুন রাষ্ট্রকাঠামোর দিকে এগোচ্ছে। আলোকিত হালুয়াঘাট ও ধোবাউড়া গড়তে বিভাজন নয়, প্রয়োজন ঐক্য ও সহযোগিতা।”

তিনি দলমত নির্বিশেষে ঐক্যের ভিত্তিতে উন্নয়নের একটি ‘মাস্টার প্ল্যান’ প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, জনগণের রায় পেলে উন্নয়ন পরিকল্পনায় সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা হবে। সমাবেশে তিনি মনোনয়ন প্রত্যাশী অন্য নেতাদেরও বিএনপির সিদ্ধান্তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বদেশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাইয়ের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান, শাকুয়াই ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইঊনূস আলী খান, উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপনসহ প্রমূখ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেসে সংবাদ প্রকাশ: ময়মনসিংহে অবৈধ দোকান উচ্ছেদ

'২-৩ বছরের মধ্যে প্রাথমিক শিক্ষায় দৃশ্যমান পরিবর্তনের আসবে'

17 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঐক্যবদ্ধ জনশক্তিই পারে আলোকিত হালুয়াঘাট-ধোবাউড়া গড়তে – সৈয়দ এমরান সালেহ প্রিন্স

পোষ্টের সময় : ০৮:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫