০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহ্য ও গৌরবের ৬৭ বছর: বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গৌরবময় পথচলার ৬৭ বছর পেরিয়ে ৬৮ বছরে পদার্পণ করল ময়মনসিংহের সাংবাদিকদের প্রাণের সংগঠন ‘ময়মনসিংহ প্রেসক্লাব’। রবিবার (৮ মার্চ) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা, আলোচনা সভা ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে এই বিশেষ দিনটি উদ্‌যাপিত হয়। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতার দীর্ঘ এই পথপরিক্রমাকে স্মরণীয় করে রাখতে পুরো প্রেসক্লাব প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুভ সূচনা হয় বিকেলে ক্লাবের সামনে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ময়মনসিংহ প্রেসক্লাব এই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। গত ছয় দশকেরও বেশি সময় ধরে এই প্রতিষ্ঠানটি সত্যের সন্ধানে নিরলস কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও প্রেসক্লাবের সভাপতি সাইফুর রহমান। তিনি ক্লাবের ঐতিহ্য রক্ষায় এবং সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ” দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস” পত্রিকার সম্পাদক আবু সালেহ মো: মুসা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক অমিত রায়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান সরকার এবং বিশিষ্ট আইনজীবী এডভোকেট এম এ হান্নান খান, প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাসুম প্রধান, ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জজ কোর্টের জিপি এডভোকেট আজহারুল হক, আসপাডার নির্বাহী পরিচালক আব্দুর রশিদ। এছাড়াও জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ ময়মনসিংহের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তব্য প্রদানকালে প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্যরা তাদের সাংবাদিকতা জীবনের পুরনো স্মৃতিচারণ করেন। তারা উল্লেখ করেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ ময়মনসিংহ প্রেসক্লাব একটি শক্তিশালী অবস্থানে এসে দাঁড়িয়েছে। তরুণ প্রজন্মের সাংবাদিকদের প্রতি তারা বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দকে সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক ও সংসদ সদস্যসহ অন্যান্য সুধীজন। অনুষ্ঠানের শেষ পর্বে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং প্রেসক্লাবের সকল সদস্যের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। পুরো আয়োজনটি স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক অপূর্ব মিলনমেলায় পরিণত হয়, যা ময়মনসিংহের সাংবাদিকতা চর্চাকে ভবিষ্যতে আরও বেগবান করবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

বিদ্যুৎ সাশ্রয়ে সৌরশক্তি: বাংলাদেশে রয়েছে অপার সম্ভাবনা

12 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঐতিহ্য ও গৌরবের ৬৭ বছর: বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পোষ্টের সময় : ১১:৫১:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬