১১:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওবায়দুল কাদেরসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারিতে চিঠি

  • RA
  • পোষ্টের সময় : ০১:৪৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ৪০৭ ভিউ :

জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবীর নানকসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য সাংবাদিকদের জানান।

অন্য অভিযুক্তরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আ ক ম মোজাম্মেল হক, সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী, আলী আরাফাত, নসরুল হামিদ বিপু এবং সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী।

এছাড়া, ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় চিফ প্রসিকিউটর জানান, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের হওয়া ২২টি মামলায় ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদের মধ্যে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর ৮৭ জন এখনো পলাতক।

মামলাগুলোর সার্বিক পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৩৯টি অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে ২২টি মামলাকে ‘মিস কেস’ হিসেবে গণ্য করে ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং বর্তমানে ৩৯টি মামলার তদন্ত চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ওবায়দুল কাদেরসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারিতে চিঠি

পোষ্টের সময় : ০১:৪৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫