১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় পুরস্কার জিতলো রাশেদ মানিকের ‘প্রাণবিক’

  • বিনোদন ডেস্ক :
  • পোষ্টের সময় : ০২:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৪২৫ ভিউ :

বাংলাদেশি তরুণ নির্মাতা মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক) ভারতের কলকাতায় আয়োজিত ‘কানস ফিল্ম, কন্টেন্ট ক্রিয়েটরস ফেস্টিভ্যাল অ্যান্ড অ্যাওয়ার্ড সেরেমনি’-তে প্রামাণ্যচিত্র বিভাগে ফার্স্ট রানার আপের পুরস্কার জিতেছেন।

তার পরিচালিত প্রামাণচিত্র ‘প্রাণবিক’ (Faunatarian) এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ করেছে। শনিবার (১০ জানুয়ারি) কলকাতার নন্দন-৩ এ এক বর্ণাঢ্য আয়োজনে এই পুরস্কার ঘোষণা করা হয়। ঢাকা শহরে প্রতিকুলতার মাঝে টিকে থাকা প্রাণিকুল এবং তাদের প্রতি মানবিক দৃষ্টি নিয়ে এগিয়ে আসা মানুষকে উপজীব্য করে নির্মিত প্রামাণ্যচিত্রটি সর্বত্র প্রশংসা কুড়িয়েছে।

পুরস্কার জয়ের পর এক প্রতিক্রিয়ায় নির্মাতা রাশেদ মানিক বলেন, “এই পুরস্কার ঢাকার রাস্তায় থাকা প্রতিটি অসহায় প্রাণির জন্য। আমি চেয়েছি তাদের কষ্ট এবং যারা তাদের জন্য নিরলস কাজ করছেন, তাদের গল্পটা তুলে ধরতে। কলকাতার নন্দনে এই সম্মাননা প্রাপ্তি আমার কাজের অনুপ্রেরণা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।”
প্রামাণচিত্রের মূল উপজীব্য ‘প্রাণবিক’ (Faunatarian) প্রামাণচিত্রটি মূলত ঢাকা শহরের পথ প্রাণিদের জীবন এবং তাদের সুরক্ষায় নিবেদিত মানুষদের গল্প। মেগাসিটি ঢাকার ব্যস্ত রাস্তায় টিকে থাকা প্রাণীদের সংগ্রাম এবং তাদের কল্যাণে কাজ করা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মানবিক কার্যক্রমকে এই প্রামাণচিত্রে অত্যন্ত সংবেদনশীলতার সাথে ফুটিয়ে তোলা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে দেশ ও বিদেশের বিভিন্ন ফেস্টিভ্যাল এই প্রামাণ্য চলচ্চিত্রটি প্রদর্শিত ও পুরষ্কৃত হয়।  প্রতিশ্রুতিশীল তরুণ নির্মাতা রাশেদ মানিকের গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে গুলি করে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন

বাকৃবিতে কনসার্ট, হলগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সড়ক সংস্কারের দাবি ছাত্রদলের

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কলকাতায় পুরস্কার জিতলো রাশেদ মানিকের ‘প্রাণবিক’

পোষ্টের সময় : ০২:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬