০১:১৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় ক্ষতিগ্রস্ত হাওর ও খাল পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারী বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হাওর ও খাল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। মঙ্গলবার দুপুরে উপজেলা খারনৈ ইউনিয়নের চিকন মাটিয়া, তেলেঙ্গা ও মেদি বিল এবং দমদমা খাল পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, সমাজসেবক মজিমুর রহমান, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম প্রমুখ।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলতে গিয়ে রেজওয়ানুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারিভাবে সহায়তা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে তা আরও জোরদার করা হবে। তিনি বলেন, “আমরা শুরু থেকেই স্থানীয় জনগণের পাশে আছি। যেদিন থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে, সেদিন থেকেই মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনাসহ ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জিআর ক্যাশ ও চাল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে বিএসভিইআরের ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন

ফুলপুরে বিএনপি নেতা আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

07 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কলমাকান্দায় ক্ষতিগ্রস্ত হাওর ও খাল পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

পোষ্টের সময় : ০৬:৪৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬