০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাতলাবন এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ‘আইস ভদকা’ ২৮ বোতল উদ্ধার করা হয়।

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধীনস্থ বরুয়াকোনা বিওপি থেকে ৪ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮১ এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ‘আইস ভদকা’ ২৮ বোতল উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা প্রদান করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সরকারের ৬ মাস, ব্যক্তির বৃত্ত থেকে এখন জনগণের দোয়ারে

কেন্দুয়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কলমাকান্দায় সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ উদ্ধার

পোষ্টের সময় : ০৭:২২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫