০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় নিজ এলাকায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল, গাছের চারা রোপণ

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল শপথ গ্রহণের পর এই প্রথম নিজ নির্বাচনী এলাকা কলমাকান্দা উপজেলায় সরকারি সফরে এসেছেন। তাঁর এ আগমনকে ঘিরে উপজেলা জুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্থানে তাঁকে স্বাগত জানাতে নেতাকর্মীরা উপস্থিত হন।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এম. এ খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ভালুকায় দারুননাজাত মডেল মাদরাসায় শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৬২.৫ শতাংশ শিক্ষার্থী

11 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কলমাকান্দায় নিজ এলাকায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল, গাছের চারা রোপণ

পোষ্টের সময় : ০৭:১৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬