নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে তাইফা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার পোগলা ইউনিয়নের দক্ষিণ সুনই গ্রামে এ ঘটনা ঘটে।
তাইফা মনি ওই গ্রামের তরিকুল ইসলাম ও রুবি আক্তার দম্পতির একমাত্র সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে উঠানে বসে খেলছিল তাইফা। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি খাল থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 
























