০২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে পড়ে আরফান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের হাফানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরফান ওই গ্রামের মাসুদ রানা ও লিপি আক্তার দম্পতির একমাত্র সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশু আরফান নিজ বাড়িতে খেলাধুলা করছিল। এ সময় তার মা লিপি আক্তার রান্নার কাজে বাড়ির বাইরে ব্যস্ত ছিলেন। খেলতে খেলতে একপর্যায়ে শিশুটি বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে অবস্থিত গুমাই নদীতে পড়ে যায়।

কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে মা লিপি আক্তার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে গুমাই নদীর পানিতে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরফানকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। পরে তিনি মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদীসংলগ্ন এলাকায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সরকারের ৬ মাস, ব্যক্তির বৃত্ত থেকে এখন জনগণের দোয়ারে

কেন্দুয়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পোষ্টের সময় : ০৫:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫