০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে হিরামনি নামের ১৮ মাস  বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার  দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের পোগলা গ্রামের এ ঘটনা ঘটে। নিহত হিরামনি ওই গ্রামের মো. মমিনুল ইসলাম এর মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল হিরামনি। এসময় শিশুটির মা ঘরে রান্নার কাজে ব্যস্থ ছিলেন। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে যায় হিরামনি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির বাবা মমিনূল ইসলাম পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার মেয়েকে দেখতে পান। পরে সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০ লাখ টাকা মুক্তিপণ দাবি: ফরিদপুরে নিখোঁজ যুবক মুক্তাগাছায় উদ্ধার

20 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পোষ্টের সময় : ০৬:৪৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫