নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা গ্রামে বালতির পানিতে পড়ে নাদিয়া নামে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাদিয়া নবাব মিয়া ও শুভা আক্তার দম্পতির কন্যা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নাদিয়ার মা ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় খেলতে খেলতে অজান্তেই শিশুটি ঘরে রাখা পানিভর্তি বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুর মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল শিশুটিকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, নাদিয়ার বাবা নেত্রকোনার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন।
স্টাফ রিপোর্টার 





















