০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় বেশি দামে সার বিক্রি, চার পরিবেশককে জরিমানা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং বিক্রয়সংক্রান্ত তথ্য সংরক্ষণে অনিয়মের দায়ে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত চার সার পরিবেশককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আরও দুই পরিবেশককে সতর্কতামূলক নোটিশ প্রদান করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরের বিভিন্ন সার পরিবেশকের দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। অভিযানে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

জরিমানাপ্রাপ্ত পরিবেশকরা হলেন, উপজেলা সদরের মেসার্স ল²ী ট্রেডার্সের স্বত্বাধিকারী করুণা রায়, মেসার্স জহিরুল হক মোস্তফা ট্রেডার্সের স্বত্বাধিকারী জহিরুল হক মোস্তফা, মেসার্স নাগ কৃষি ঘরের স্বত্বাধিকারী চয়ন কান্তি নাগ এবং মেসার্স মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী ক্ষিতিশ চন্দ্র মল্লিক। এ ছাড়া মেহেদি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মেহেদি হাসান খোকন ও মেসার্স এইচ বি ট্রেডার্সের স্বত্বাধিকারী হোসেন আলীকে সতর্কতামূলক নোটিশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন বাজারে কৃত্রিম সার সংকট দেখিয়ে কিছু পরিবেশক কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছিলেন। এতে কৃষকেরা নিরুপায় হয়ে অতিরিক্ত মূল্য দিয়ে সার কিনতে বাধ্য হচ্ছিলেন। বিষয়টি সোমবার দুপুরে স্থানীয় এক ব্যক্তি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে চারটি পরিবেশকের বিরুদ্ধে বেশি দামে সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। পাশাপাশি তারা সার বিক্রির কোনো রেজিস্টার বা বিক্রয়সংক্রান্ত তথ্য সংরক্ষণ করেননি বলেও প্রমাণ পাওয়া যায়। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট চার পরিবেশকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় আরও দুই পরিবেশককে সতর্কতামূলক নোটিশ দেওয়া হয় ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, “ঘটনাস্থলে গিয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পাশাপাশি সার বিক্রির রেজিস্টার সংরক্ষণ না করায় চার পরিবেশকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। এসময় আরও দুই পরিবেশককে সতর্কতামূলক নোটিশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “কৃষকদের হয়রানি বা বিপাকে ফেলার মতো কোনো অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। সার বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত ও আরও জোরদার করা হবে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

১৫ আগস্ট ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের বাড়তি নিরাপত্তা, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

বকশীগঞ্জে ব্রিজের এপ্রোচ ধসে বন্ধ ভারী যান চলাচল, মেরামতে উপজেলা প্রশাসন

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কলমাকান্দায় বেশি দামে সার বিক্রি, চার পরিবেশককে জরিমানা

পোষ্টের সময় : ০৮:২৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬