০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতে দুই মোটরসাইকেল চালককে অর্থদণ্ড

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ট্রাফিক আইন অমান্য করায় দুই মোটরসাইকেল চালককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলা সদরের ডোয়ারিয়াকোনা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কলমাকান্দা সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামের মফিজ আলীর ছেলে হেকমত আলী (২৯) এবং মুক্তিনগর গ্রামের গোলাম রব্বানীর ছেলে মো. তরিকুল ইসলাম (৩৭)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান এবং কলমাকান্দা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। এ সময় সড়কে চলাচলরত মোটরসাইকেলগুলো তল্লাশি করে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

অভিযান চলাকালে ওই দুই চালকের বিরুদ্ধে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকা, ড্রাইভিং লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়া এবং হেলমেট ছাড়া চলাচলের অভিযোগ প্রমাণিত হয়। এসব অপরাধে তাদের কাছ থেকে মোট ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা ও দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতে দুই মোটরসাইকেল চালককে অর্থদণ্ড

পোষ্টের সময় : ০৪:২৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬