নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মো. আইন উদ্দিন (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার উপজেলার রংছাতি ইউনিয়নের গারামপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইন উদ্দিন ওই এলাকার মৃত নঈম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আইন উদ্দিন গেরামপাড়া মসজিদ থেকে নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন । পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। Bi
পরে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





















