০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় লরির চাপায় নারী নিহত

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ইটবোঝাই একটি লরির চাপায় রোকেয়া আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে কলমাকান্দা থানাধীন কলমাকান্দা ইউনিয়নের পূর্ব বাজারে মৃত হাজী শামছু মিয়ার ‘রাইছ’ মিলের সামনে পাকা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রোকেয়া আক্তার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রামনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জব্বারের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রোকেয়া আক্তার তার মেয়ে সাদিয়া আক্তার (১২) যিনি ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করেন তাকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসার পথে রেন্টিতলা মোড় থেকে একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলে ওঠেন। মোটরসাইকেলটি রংছাতি ইউনিয়নের রামনাথপুরের দিকে যাচ্ছিল। পূর্ব বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি রেজিস্ট্রেশনবিহীন লরি এলে মোটরসাইকেলটি সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় রোকেয়া আক্তার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান এবং লরির নিচে চাপা পড়েন। লরিটি তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কলমাকান্দায় লরির চাপায় নারী নিহত

পোষ্টের সময় : ০৬:০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫