০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁধে খাটিয়া নিলেন তথ্য প্রতিমন্ত্রী, নামলেন কবরে

ময়মনসিংহের নান্দাইলে মানবতা ও বিনয়ের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি নিজ কাঁধে মরদেহ বহনকারী খাটিয়া তুলে নেওয়ার পাশাপাশি কবরে নেমে দাফন কাজেও সরাসরি অংশগ্রহণ করেন।

শুক্রবার (২৯ মে) নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর এলাকায় মরহুম আব্দুল হামিদের জানাজায় অংশ নেন প্রতিমন্ত্রী। জানাজা শেষে মরহুমের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় তিনি নিজ কাঁধে খাটিয়া তুলে নেন এবং অন্যদের সঙ্গে মরদেহ বহন করেন।

পরবর্তীতে কবরস্থানে গিয়ে তিনি নিজেই কবরে নেমে মরহুমের দাফন কার্য সম্পন্ন করতে সহযোগিতা করেন। একজন মন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের মতো দাফন কার্যক্রমে অংশ নিতে দেখে স্থানীয় বাসিন্দারা বিস্মিত ও অভিভূত হয়ে পড়েন।

এ সময় প্রতিমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

স্থানীয়রা জানান, একজন জনপ্রতিনিধির এমন মানবিক আচরণ ও সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। প্রতিমন্ত্রীর এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে বিএসভিইআরের ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন

ফুলপুরে বিএনপি নেতা আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

07 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কাঁধে খাটিয়া নিলেন তথ্য প্রতিমন্ত্রী, নামলেন কবরে

পোষ্টের সময় : ০৫:৪৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬