০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রবাসীকে হত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে এক প্রবাসীকে হত্যার অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার (২০ জুন) দুপুরে উপজেলার চরফরাদী ইউনিয়নের গান্দারচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. হাবিবুল্লাহ (৪৫) উপজেলার চরফরাদী ইউনিয়নের মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি মরিশাস প্রবাসী। মাস তিনেক আগে মায়ের মৃত্যুর খবর পেয়ে দেশে আসেন হাবিবুল্লাহ।

পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মাথাসহ বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে । এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

নিহতের ভাগিনা শরীফ হাসান বলেন, কিছুদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত হাবিবুল্লার ভাতিজা সাত্তারের সাথে অভিযুক্ত হেলাল উদ্দিনের বাড়ির ছেলদের সাথে কথা কাটাকাটি হয়। পরে এই ঘটনার জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষও হয়েছে। এ ঘটনায় মামলা চলমান রয়েছে। স্থানীয় ব্যক্তিবর্গরা চেষ্টা করলেও অভিযুক্তরা আপোষ-মীমাংসাতে রাজি হয়নি।

তিনি বলেন, আজ দুপুরে বাড়ি থেকে জুম্মার নামাজ আদায় করতে মসজিদের দিকে যাচ্ছিলেন তার মামা মো.হাবিবুল্লাহ। এ সময় গান্দাররচর গ্রামের ভূঁইয়া বাড়ির কফিল, হেলাল, মুখলেছ ও তাদের লোকজন পূর্বপরিকল্পিতভাবে হাবিবুল্লাহকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকান্ডে জড়িদের শাস্তির দাবি জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রবাসীকে হত্যা

পোষ্টের সময় : ১০:২৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫