০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ঘন কুয়াশা–ঠান্ডায় নাজেহাল জনজীবন

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৯:১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ২৩৮ ভিউ :

উত্তরের জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। হিমেল বাতাসে চারদিকে নেমে এসেছে দুর্ভোগ। সকাল হলেও কুয়াশার ঘন পরতের কারণে রাস্তাঘাট স্পষ্ট দেখা যাচ্ছে না—ফলে যানবাহনগুলোর হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে বাধ্য হয়ে। তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে-খাওয়া মানুষ, দিনমজুর ও নিম্ন আয়ের শ্রমজীবীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সকালে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ কম থাকায় পুরো অঞ্চলে শীতলতা আরও গভীর অনুভূত হচ্ছে।

অন্যদিকে, ভোরের কনকনে শীত উপেক্ষা করে যাঁরা জীবিকার প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন, তাঁরা পড়েছেন চরম সমস্যায়।

যাত্রাপুর ইউনিয়নের দিনমজুর আজিজ মিয়া (৬০) বলেন, ‘এ রকম কুয়াশা ও ঠান্ডায় বাইরে বের হওয়া কষ্ট হয়ে যায়। কিন্তু কাজ না করলে তো সংসার চলবে না।’

একইভাবে, কুড়িগ্রাম সদর পৌর এলাকার রিকশাচালক আমিনুল ইসলাম (৫০) বলেন, ‘ঠান্ডায় রাস্তায় লোকই নাই। ভাড়া পাওয়া দায়। এভাবে চললে পরিবার চালানো কঠিন হয়ে যাবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিতে শিক্ষক নিহত, আহত ১০

মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগে নান্দাইলে সংবাদ সম্মেলন

06 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কুড়িগ্রামে ঘন কুয়াশা–ঠান্ডায় নাজেহাল জনজীবন

পোষ্টের সময় : ০৯:১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫