বাংলাদেশের কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য বিএনপি ঘোষিত নিরাপদ ও নির্ভরযোগ্য নমুনা ‘কৃষক কার্ড’ প্রদর্শন করে ধানের শীষে ভোট চেয়েছেন খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের আহবায়ক মাহফুজুল ইসলাম ভূঁইয়া মামুন।
আজ(১৫ ডিসেম্বর) সোমবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকদের সাথে মতবিনিময়কালে ‘কৃষক কার্ড’ প্রদর্শন করে ধানের শীষে ভোট চেয়েছেন ছাত্রদল নেতা মামুন।
‘কৃষক কার্ড থাকলে হাতে হাতে সেবা পাবেন সাথে সাথে’__এই প্রতিপাদ্যকে ধারণ করে বিএনপি ঘোষিত কৃষক কার্ডে যেসকল সুবিধা পাবেন কৃষকরা-ন্যায্য মূল্যে সার,বীজ ও কীটনাশক বিতরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি সুবিধা, স্বল্প ব্যয়ে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ,কৃষি বীমা সুবিধা, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা। আরও আছে কৃষি বিষয়ক প্রশিক্ষণ, মোবাইলে আবহাওয়া ও বাজার তথ্য,মোবাইলে ফসলের চিকিৎসা সুবিধা। এছাড়াও মৎস্যচাষী ও প্রাণীসম্পদ খামারীরাও কৃষক কার্ডের সুবিধা পাবেন।
নমুনা ‘কৃষক কার্ড, বিতরণ শেষে কৃষকদের সাথে মতবিনিময়কালে খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের আহবায়ক মাহফুজুল ইসলাম ভূঁইয়া মামুন বলেন,বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যেক কৃষককে একটি করে ‘কৃষক কার্ড’ দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা কৃষি উপকরণ সহজে পাবেন এবং ফসল বিক্রির ক্ষেত্রেও সুবিধা লাভ করবেন।
আগামী দিনে কৃষিভিত্তিক অর্থনীতিকে মজবুত করার পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান। আমরা সবাই আগামী দিনে দেশ গড়ার লক্ষ্যে ভূমিকা রাখতে চাই। এই দেশটিকে আমরা এগিয়ে নিয়ে যাবো।তারেক রহমানের ৩১ দফাতে কৃষির ওপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক কৃষক একটি করে ফারমার্স কার্ড পাবে। কেউ বাদ পড়বে না।
রাজনৈতিক জীবনে ৩ বার কারাবরণ করা ছাত্রদল নেতা মামুন আরও বলেন, কৃষকদের ভাগ্য উন্নয়নে ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনে ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ভাইকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 





















