০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় সন্ত্রাসী হামলা চালিয়ে বিএনপি নেতাকে জখম করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন ভূঁইয়ার (৬০) ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার চালিয়ে তাকে গুরুতর জখম করার ঘটনার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি নেতাকর্মীরা।

সোমবার (২৩ জুন) বিকেলে কেন্দুয়া পৌরশহরে উপজেলা বিএনপিসহ দলটির অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করেন তারা। সমাবেশে পৌর যুবদলের সদস্য সচিব শান্তি খানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞা ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঞা মজনুসহ অন্যান্য নেতারা।

স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপি নেতা রোকন ভূঁইয়ার ওপর এ হামলা চালিয়েছে উল্লেখ করে বক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এর আগে, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে গত রবিবার (২২ জুন) সন্ধ্যার দিকে সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের মসজিদের সামনে এ ঘটনা ঘটায় একই গ্রামের প্রতিপক্ষের তাইজ্জত আলী ও তার লোকজন। মারাত্মক আহত রোকন ভূঁইয়া সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আলাল উদ্দিন। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় সন্ত্রাসী হামলা চালিয়ে বিএনপি নেতাকে জখম করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পোষ্টের সময় : ০৮:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫