০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

নেত্রকোণার কেন্দুয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ জেসমিন (৩৫) নামে এক নারী কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নেত্রকোণা) ।

শনিবার (২ মে) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে ৷

জানা যায়, শুক্রবার (১ মে) সকাল ১০টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে ৷

আটক নারী জেসমিন কাশিপুর গ্রামের বাসিন্দা । তার স্বামী আরাধন মিয়া এবং মা মৃত হামেদা ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গঠিত একটি রেইডিং টিম জেসমিনের দেহ তল্লাশি এবং তার দখলীয় পশ্চিম দুয়ারী চৌচালা টিনশেড বসতঘরে অভিযান চালিয়ে মাদকসহ প্রথমে আটক করে পরে নিয়মিত মামলা রুজু করা হয় ।

উদ্ধারকৃত মোট ৪০০ গ্রাম গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্য ১২ হাজার টাকা ।

কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন । এবং তাঁরাই এ মামলার তদন্ত করবেন ।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক হোয়াটসঅ্যাপে সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হরমুজ খুলতে ইরানের ৫ শর্ত, কঠিন সিদ্ধান্তের মুখে ট্রাম্প

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

08 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

পোষ্টের সময় : ০৬:০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬