কেন্দুয়া ইতিহাস ঐতিহ্য ও সাহিত্য সংস্কৃতির উর্ব্বরভূমি নেত্রকোনার কেন্দুয়া। এখানের সংস্কৃতির ঐতিহ্য দেশ বিদেশে সমাদৃত। তাই কেন্দুয়ার সাংস্কৃতিক ভূমিতে আমি কাজ করতে চাই। শিশু শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে একটি শিশু পার্ক করে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মুশফিকুর রহমান।
বৃহস্পতিবার (২১মে) দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুরে বিভিন্ন শ্রেণী পেশার লোকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বীরমুক্তিযোদ্ধা,শিক্ষক,সমাজকর্মী,সাংবাদিক,সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের লোকজন এই মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন,কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া,জামাতে ইসলামের আমির সাদেকুর রহমান, কেন্দুয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ ফারুকী কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো আব্দুল হাই সেলিম ,উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমেন্দ্র বিশ্ব শর্মা, শিক্ষক মুখলেছুর রহমান বাঙালী, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী, উপজেল স্বাস্ব্য কর্মকর্তা ডা: নাঈম হাসান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জহুরুল আলম ভূঁইয়া স্বপন,লেখক সাংবাদিক রাখাল বিশ্বাস,প্রমুখ। পরে উপজেলা ভিক্ষুক পুণর্বাসন কর্মসূচির আওতায় সমাজ সেবা অফিসার ইউনূস রায়হান রনি আয়োজনে ভিক্ষুকদের মাঝে গবাদিপশু বিতরণ করেন জেলা প্রশাসক মুশফিকুর রহমান।এছাড়াও জেলা প্রশাসক কেন্দুয়া উপজেলা রিক্রিয়েশন সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
আব্দুল হাই সেলিম কেন্দুয়া, (নেত্রকোনা) প্রতিনিধি 





















