১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ সহায়তা বিতরণ

নেত্রকোণার কেন্দুয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ত্রাণ কার্যক্রমের আওতায় চাল ও নগদ অর্থ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৮ জুন) বেলা ১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম।

হাওড় মানবিক সহায়তা কার্ডের মাধ্যমে ১৫০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে প্রতি মাসে ১৫ কেজি চাল ও ৩ হাজার টাকা করে সহায়তা দেওয়ার অংশ হিসেবে মে ও জুন মাসের দুই কিস্তির ভর্তুকি একসঙ্গে বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক কৃষককে ৩০ কেজি চাল ও ৬ হাজার টাকা প্রদান করা হয়। আগামী জুলাই মাসেও এ সহায়তা অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম জানান, উপজেলায় মোট ৪ হাজার ৯৩৯ জন ক্ষতিগ্রস্ত কৃষককে পর্যায়ক্রমে এ সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, কৃষকদের পাশে দাঁড়াতে মাননীয় প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আব্দুল মোমেন, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি প্রশাসক মো. মোতাহার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান (মোসলেম উদ্দিন), সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ ডিলার, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মহসিন, উক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঞা রোকনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, ভুক্তভোগী কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাড়ি ফেরার পথে শ্রমিককে পিষে দিলো ইজিবাইক, চালক আটক

কেন্দুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ সহায়তা বিতরণ

08 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ সহায়তা বিতরণ

পোষ্টের সময় : ০৪:৪৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬